
মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): বর্ষাকালীন দুর্ভোগ লাঘবে পটুয়াখালী-৩ আসনের সর্বসাধারণের আস্থার প্রতীক হিসেবে বিবেচিত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের পক্ষ থেকে পটুয়াখালীর দশমিনা উপজেলায় রিকশা চালকদের মাঝে রেইনকোট উপহার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৯আগস্ট, ২০২৫) বিকালে উপজেলা পরিষদ চত্বরে কার্যক্রম পরিচালিত হয়। নুরুল হক নূরের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে গণঅধিকার পরিষদের নেতারা এই উপহার বিতরণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর উত্তর গন অধিকার পরিষদের সহ সভাপতি মোঃ মিজান হাওলাদার, উপজেলা গন অধিকার পরিষদের সভাপতি লিয়ার হোসেন ও সাধারন সম্পাদক মিলন মাতব্বর, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি কে এম ইমরান শাহীন ওসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম,সদর ইউনিয়ন যুব অধিকার পরিষদের সভাপতি ফিরোজ হোসেনসহ প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের নেতা হাসান মাহামুদ, আলামিন, মানিকসহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
রেইনকোট পেয়ে দশমিনার রিকশা চালকরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, প্রতিনিয়ত বর্ষার পানিতে ভিজে রিকশা চালাতে চরম ভোগান্তির শিকার হতে হয়। এই রেইনকোট তাদের দৈনন্দিন জীবনে অনেক উপকারে আসবে।
নেতৃবৃন্দ জানান, গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনসেবাকে দলীয় কার্যক্রমের অন্যতম প্রধান অঙ্গ হিসেবে দেখা হয় বলেও তারা উল্লেখ করেন।
উপস্থিত নেতারা আরও বলেন, দেশের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা ও সময়োপযোগী সহায়তা প্রদান করাই তাদের প্রধান লক্ষ্য। তারা বিশ্বাস করেন, রাজনীতি শুধুমাত্র ক্ষমতার জন্য নয়—বরং মানুষের কল্যাণের জন্যই হওয়া উচিত।
সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে গণঅধিকার পরিষদ সবসময় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তারা আরও বলেন, নুরুল হক নূর পটুয়াখালী-৩ আসনের মানুষের কল্যাণে সর্বদা সচেষ্ট।
এই উদ্যোগকে স্থানীয় জনসাধারণ স্বাগত জানিয়েছেন এবং নেতারা আশা করছেন যে এটি অন্যদেরও জনসেবামূলক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...