দশমিনায় ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ , ১৮ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালীঃ ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর দশমিনায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)সকাল ১০টায় ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

ক্যাম্পেইনের অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ চত্বরসহ এডিস মশার সম্ভাব্য প্রজননক্ষেত্র হিসেবে চিহ্নিত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

এ সময় উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) টিম লিডার আহসান উল্লাহ মুনিমের নেতৃত্বে সিপিপি সদস্য কাজী তানজির আহমেদ রিডেন, আবুল বসার আহমেদ, জামাল হাওলাদার, মো. নাজিম উদ্দীন, হাসান আহমেদ জিদনী ও রিফাত মাতুব্বর অংশ নেন।

পাশাপাশি স্থানীয় যুব প্রতিনিধি গাজী মো. সালাহউদ্দিন ও আব্দুর রব হিমেল ,হর্ষসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।

ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন আরিফুর রহমান, অফিসার (জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য), ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি, দশমিনা।

আয়োজকরা জানান, চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় এডিস মশার বংশবিস্তার রোধ করাই ছিল এ কার্যক্রমের মূল লক্ষ্য। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে ক্যাম্পেইনের অংশ হিসেবে মাইকিংয়ের মাধ্যমে বার্তা প্রচার করা হয়।

ব্র্যাক সূত্র জানায়, এ প্রকল্পের আওতায় পরবর্তী পর্যায়ে পটুয়াখালী জেলার আটটি উপজেলায় পর্যায়ক্রমে একই ধরনের ক্লিনিং ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

মন্তব্য লিখুন