
মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালীঃ ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর)’বিকেলে উপজেলার বহরমপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে নেহলগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে সভার আয়োজন করা হয়।
বহরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গিয়াস উদ্দিন মৃধা সভার সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মো. মোহসীন উদ্দিন প্যাদা সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের মনোনয়ন প্রত্যাশী মো. হাসান মামুন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শাহ আলম শানু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল, সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন মৃধা, যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক রতন, সদস্য সচিব শামিম খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী তানজিদ আহমেদ রিডেন এবং কলেজ ছাত্রদলের সভাপতি হাসান জিদনি।
সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হাসান মামুন বলেন, “সৈরাচার সরকারের দমন-পীড়নের মধ্যেও আমি দশমিনা-গলাচিপার নেতাকর্মীদের সঙ্গে থেকে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমি শতভাগ আশাবাদী, দলীয় মনোনয়ন পাব এবং নির্বাচনে বিজয়ী হব ইনশাল্লাহ।”
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...