দশমিনায় বৃদ্ধকে চুবিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ , ২৫ নভেম্বর ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

পটুয়াখালীর দশমিনা উপজেলার ৫নং বহরমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড দক্ষিণ আদমপুর গ্রামের বাসিন্ধা মোঃ নুর ইসলাম হাওলাদারকে (৬৬) পানিতে চুবিয়ে হত্যা মামলার প্রধান আসামি মোঃ কাইয়ুম কে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রবিবার সন্ধ্যায় ঢাকার গাজীপুর চৌরাস্তা থেকে র‌্যাবের সহযোগিতায় দশমিনা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, গত ৩ নভেম্বর সকালে নেহাগঞ্জ এলাকার সেলিমের চায়ের দোকান থেকে নুর ইসলামকে ডেকে নিয়ে ব্রীজের ঢালে মারধর করে এ সময় নিজেকে বাঁচাতে বৃদ্ধ নুরুল ইসলাম পাশের ডোবায় ঝাঁপ দিলে তাকে পানির ভেতরে চুবিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নুর ইসলামের মেয়ে কহিনুর বেগম বাদী হয়ে দশমিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোট ছয়জনের নাম উল্লেখ করে আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মামলার প্রধান আসামি আ. কাইয়ূমসহ অন্য আসামিরা ঘটনার পর থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জসিমের নেতৃত্বে একটি দল র‌্যাবের সহযোগিতায় অভিযান চালিয়ে কাইয়ূমকে গ্রেপ্তার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, গ্রেপ্তার হওয়া কাইয়ূমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে। তাকে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে আদালতে প্রেরণ করা হবে।