
মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনায় মো. সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ীর উদ্যোগে রিকশা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা সদরের সাইফুল স্টোর্সের মালিক মো. সাইফুল ইসলাম ধর্মীয় রীতি মেনে জাকাতের অর্থ থেকে পৃথক দুটি পরিবারকে অটোরিকশা ও সেলাই মেশিন দেন সাবলম্বী হওয়ার জন্য।
এসময় উপজেলা জামায়াতের আমীর মো. লুৎফর রহমান ও হেফাজত ইসলামের সদর ইউনিয়নের সভাপতি হাফেজ ক্বারী মো. ওয়ায়দুলল্লাহ্ উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম বলেন, ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী আমার যে টাকা জাকাত দিতে হবে; সেই অর্থ দিয়ে আমি পৃথক দুটি পরিবারকে স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন ও ব্যাটারি চালিক অটোরিকশা ক্রয় করে দিয়েছি। শাড়ি-লুঙ্গি দিলে অসহায়-দুস্থ পরিবারের তেমন কোনো কাজে আসতো না। তাই নিম্ন আয়ের মানুষকে স্বাবলম্বী করার জন্য এমন উদ্যোগ নিয়েছি।
তিনি এমন কার্যক্রম প্রতি বছর যাতে পরিচালনা করতে পারেন তাই সবার দোয়া কামনা করেছেন। মো. সাইফুল ইসলাম সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...