
মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনায় আসন্ন ঈদ-উল-ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা,সরকারী নিয়মে বাড়িভাড়া ও মেডিকেল ভাতা প্রদানসহ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করনের দাবিতে ১২ ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেসক্লাবে চলমান লাগাতার অবস্থান কর্মসূচি ও প্রতীকি অনশন পালনরত শিক্ষকদের উপর ফ্যাসিবাদি কায়দায় পুলিশী বর্বর হামলার প্রতিবাদে ও হামলার সাথে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলা পরিষদ চত্বর সড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আয়োজনে- উপজেলার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট (স্কুল,কলেজ, মাদ্রাসা ও কারিগরি) শিক্ষক ও শিক্ষিকা।
মানববন্ধনে শিক্ষকরা বক্তব্য বলেন, সরকারী নিয়মে বাড়িভাড়া ও মেডিকেল ভাতা প্রদানসহ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করনের
দাবি আদায়ের লক্ষে এ মানববন্ধন। গত ১২ ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেসক্লাবে চলমান লাগাতার অবস্থান কর্মসূচি ও প্রতীকি অনশন পালনরত শিক্ষকদের উপর ফ্যাসিবাদি কায়দায় পুলিশী বর্বর হামলার জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।
গত ফ্যাসিস্ট সরকারে যারা দায়িত্বে ছিলেন তারা আমাদের ছয় হাজার কোটি টাকা আত্মসাৎ করে আমাদের শিক্ষকের ভাগ্য ছিনিয়ে নিয়েছে।
আমাদের মধ্যে যেসব শিক্ষক অবসরে গেছেন তাদের টাকা ঠিকমত পাচ্ছে না ও অনেকে মৃত্যুবরন করেছেন তাদের টাকা পাচ্ছে বছরের পর বছর পার হয়ে যাচ্ছে।
গত ফ্যাসিস্ট সরকার আমাদের শিক্ষকদের অপমান ও লাঞ্ছিত করছেন। তাই বর্তমান সরকারকে বলতে চাই আপনারা ফ্যাসিস্ট সরকারের মত আমাদের উপর আচরন করিয়েন না। জাতীয় প্রেসক্লাবে আসুন আমাদের যৌক্তিক দাবী গুলো শুনুন ও মেনে নিন ।
মানববন্ধন আরো বক্তব্য রাখেন, শহিদুল ইসলাম প্রধান শিক্ষক চাদপুরা ABC মাধ্যমিক বিদ্যালয়,মোঃ ফোরকান প্রধান শিক্ষক বড়গোপালী মাধ্যমিক বিদ্যালয়, সহিদুল ইসলাম প্রধান শিক্ষক গুলি আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়, আলামিন প্রভাষক ডাঃ ডলি আকবর কলেজ, কাজী আনোয়ার হোসেন প্রধান শিক্ষক বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়, মোঃ লুৎফর রহমান প্রধান শিক্ষক বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়,মোঃ রাজিব সিনিয়র শিক্ষক আদমপুরা কামিল মাদ্রাসা,সিহাব উদ্দিন সুপার বাশবাড়ীয়া রজ্জবিয়া,ইলিয়াছ হোসেন সিনিয়র শিক্ষক বড়গোপালী মাধ্যমিক বিদ্যালয় ।
এসময় আরো উপস্থিত ছিলেন স্কুল,কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক ও শিক্ষিকা , স্থানীয় গণমাধ্যম কর্মী।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...