দাগনভূঞায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী ৩-এর আবদুল আউয়াল মিন্টুর মতবিনিময়

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ , ২১ জানুয়ারি ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- সময়ের আবর্তন।

আবুল হাসনাত তুহিন ফেনী:-ফেনী ৩ (দাগনভূঞা সোনাগাজী) আসনে বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু দাগনভূঞা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। বুধবার বেলা ১২ টার সময় দাগনভূঞায় মিন্টু মিয়ার প্রতিষ্ঠান দুলামিঞা কটন মিলে তিনি এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এ সময় দাগনভূঞার ভোটার, ফেনীতে কর্মরত এবং দাগনভূঞা প্রেসক্লাব, রিপোর্টার ইউনিটি ও রিপোর্টার্স ফোরামের সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ফেনী ৩- দাগনভূঞা- সোনাগাজী আসনের বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেন,বর্তমান সমাজে বৈষাম্য বেড়ে গেছে। এই বৈষাম্যটা হচ্ছে বহু কেন্দ্রিক। ঘরে বাহিরে, রাষ্ট্রে চরম বৈষম্য তৈরী হয়েছে। তাই এই বৈষম্য দুর করতে হলে,সমাজে পরিবর্তন আনতে হবে এবং একতাবদ্ধ হয়ে আমদের কাজ করতে হবে।

তিনি আরো বলেন,আমার কোন শত্রু নেই,তবে প্রতিদন্ধি আছে। তিনি নির্বাচিত হলে ফেনীর মানুষের মান উন্নয়নে কাজ করবেন এ জন্য তিনি সকল সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এর আগে তিনি মতবিনিয় সভায় দুই ঘন্টা ব্যপী উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন রকমের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন।

মন্তব্য লিখুন