
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দুপুর ২টা পর্যন্ত দেশের বিভিন্ন কেন্দ্রে বেশ কিছু অনিয়ম ও সহিংসতার অভিযোগ পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানিয়েছে, এ সময় পর্যন্ত ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সমন্বয় সেল এ পরিসংখ্যান প্রকাশ করে।
তথ্য অনুযায়ী, ১৪টি কেন্দ্রে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ১৩৫ স্থানে। এছাড়া ৪৮৬টি কেন্দ্রে কোনো না কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।
সারাদেশে তিনটি স্থানে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জালভোট দেওয়ার অভিযোগ উঠেছে ৫৯টি ঘটনায়। ভোট দিতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে ১৮টি কেন্দ্রে। ছয়জন প্রার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া চারটি স্থানে অগ্নিসংযোগ এবং নির্বাচনের দায়িত্বে থাকা ব্যক্তিদের অবহেলার অভিযোগ উঠেছে ৩৩টি ঘটনায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...