
এম আমির হোসাইন, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকি উপজেলায় দলিল লেখক কল্যান সমিতির নির্বাচনে মো: জসিম উদ্দিন সভাপতি, আবু সালেহ খোকন সাধারন সম্পাদক ও মো: নুরুজ্জামান অর্থ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছে।
ইতিপূর্বে ২৬ জন ভোটারের প্রত্যক্ষ ভোটে তারা জয়লাভ করেন। আজ ১৪ (নভেম্বর) সদস্যদের সাধারন সভায় সর্বসম্মতিক্রমে অন্যান্যদের নিয়ে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সমিতির অন্যান্যরা হলেন, সহ সভাপতি যথাক্রমে রুহুল আমিন হাওলাদার, মাওঃ আবুল কালাম আজাদ ও সহিদুল ইসলাম সিকদার, সহ সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক স্বপন চন্দ্র গাইন, সহ অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক ইলিয়াস মুনসী, প্রচার সম্পাদক মোঃ শাহিন হাওলাদার, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম এবং কার্যকরী সদস্য মোঃ নুরুজ্জামান সবুজ, আবদুল হক বিশ্বাস, মোঃ ফারুক পাহলান ও মোঃ মেহেদী হাসান।
সমিতির উপদেষ্টা আ. জব্বার সিকদার ও এইচ এম জাকির হোসেন হাওলাদার নির্বাচন কমিশনার এবং সাব-রেজিষ্ট্রী অফিসের অফিস সহকারী প্রদীপ কুমার পাল, মোহরার আক্তার জাহান রুমা ও মো: আলমগীর হোসেন নির্বাচনী অন্যান্য দায়িত্বে ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক এম আমির হোসাইন হাওলাদার জানান, আগামী দু‘বছরের (২০২৪-২৬) মেয়াদে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। প্রতি দু‘বছর পর পর এ উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...