
শাহরিয়ার মিল্টন , শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরটি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় র্দূগোৎসব উপলক্ষে একটানা ৯ দিন বন্ধ থাকবে। এ সময় এই বন্দরের আমদানি-রফতানিসহ অন্যান্য সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে।
নাকুগাঁও স্থলবন্দরের আমদানি রফতানিকারক সমিতির সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, ভারত ও বাংলাদেশের বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং আমদানি-রফতানিকারক সমিতির যৌথ সিদ্ধান্ত অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর একটানা ৯ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এতে আগামী শনিবার (১৭ অক্টোবর) থেকে রোববার (২৫ অক্টোবর) পর্যন্ত নাকুগাঁও স্থলবন্দরের সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। পরে আগামী ২৬ অক্টোবর (সোমবার) থেকে পুরোদমে এই বন্দরের সকল কার্যক্রম শুরু হবে।
তবে তিনি বলেন, আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকবে। এ সময় প্রতিদিন এই চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারীরা ভারত-বাংলাদেশে যাত্রী পারাপার করতে পারবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন...
মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল...
পাইকগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ; তদন্ত কমিটি গঠন
পাইকগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ; তদন্ত...
খাগড়াছড়িতে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বই...
খাগড়াছড়িতে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা...
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
সরকারের আচরণে ক্ষমতা ছাড়ার প্রবণতা দৃশ্যমান: ১১ দলীয়...
সরকারের আচরণে ক্ষমতা ছাড়ার প্রবণতা দৃশ্যমান:...
হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর...