
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং বিচারহীনতার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলার শার্শা উপজেলার পৌর এলাকায় অবস্থিত “বেনাপোল ডিগ্রি কলেজ” ছাত্রদল আজ মানববন্ধন কর্মসূচি পালন করে।
সোমবার(১০ মার্চ/২০২৫) ইং তারিখ বেলা ১১টার দিকে বেনাপোল ডিগ্রি কলেজ সম্মুখে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন কলেজ ছাত্রদলের আহবায়ক মো.আলিফ।

এ সময় মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন শার্শা উপজেলা ছাত্রদল আহবায়ক শরিফুল ইসলাম চয়ন এবং বেনাপোল পৌর ছাত্রদল আহবায়ক মো.আরিফুল ইসলাম আরিফ।
বিশেষ অতিথি হিসেবে ঊপস্থিত ছিলেন ঐ কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান শান্তি।
মানববন্ধনে অংশ নেওয়া ছাত্রদল নেতৃবৃন্দ বলেন-
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে আজ সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে। কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি- রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক- নাছির উদ্দীন নাছির রবিবার এ কর্মসূচি ঘোষণা করেন।
এ সময়ে অন্যান্যদের মধ্যে অংশ নেন- শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক- মোহাইমিনুল সাগর,ছাত্রনেতা মো. শাওন হোসেন, সদস্য সচিব- ইশতিয়াক শাওন,সিনিয়র যুগ্ম আহবায়ক- তোফাজ্জেল তুহিন,কলেজ ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা- মো. গালিব ,সিয়াম হোসেন, মো. রাহাত
আলী,সুমন,জিসান,ছাত্রদল নেত্রী আন্জুমান খাতুন, মরিয়ম খাতুন,সেতু,সুরুভী সহ আরও অনেকে।
মন্তব্য লিখুন
আরও খবর
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও