
দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেবেন না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, আমরা মোটেও ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছি না।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নেওয়া কার্যক্রম ও অর্জন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাজারে সব জিনিসের দামে ঊর্ধ্বগতি, নিয়ন্ত্রণের বাইরে সব পণ্য, সরকার হিসেবে সার্থক হয়েছেন নাকি ব্যর্থতার পরিচয় দিয়ে বিদায় নিচ্ছেন? এমন প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ব্যর্থতার দায় নিয়ে বিদায় নিচ্ছি না। মোটেও ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছি না। আমরা মনে করি মাছের দাম বেশি বা আসলে আমাদের কাজ কিন্তু দামের পর্যায়ে না।
তিনি বলেন, আমাদের কাজ হলো উৎপাদন আহরণ এটাকে নিশ্চিত করা, এটাকে নিরাপদ করা। বাজারে দামের ব্যাপারটা সত্যি কথা যদি বলেন, আমাদের ম্যান্ডেটের মধ্যে পড়ে না।
তিনি আরও বলেন, আরো অনেক এক্সটার্নাল ফ্যাক্টরস আছে যেগুলোর কারণে দাম বাড়ে। ফলে ওই দামের ব্যর্থতার দায়িত্ব আমি নেব না। দুই নম্বর হলো যে গরুর মাংসের দামের কথা ওটা কিন্তু উৎপাদনের ব্যাপার আছে। আমরা চেয়েছি যে আমাদের দেশে যা উৎপাদন সেটা দিয়ে আমরা চালাই।
উপদেষ্টা বলেন, এখনও খামারিদের ৭০ শতাংশ দাম বাড়ে খাদ্যের জন্য। আমরা সেখানে কাজ করছি, কস্ট অব প্রোডাকশন যদি আমরা কমাতে পারি। তবে এই ১৫ মাস বা ১৬ মাস দিয়ে যদি আপনি বড় ধরনের সমস্যার সমাধান চান নিশ্চয় হবে না।
আমাদের কাজ উৎপাদন নিরাপদ করা যেটা আমরা করতে পেরেছি। কিন্তু আমরা কোন দিকে এগোচ্ছি সেটা যদি দেখেন আমি বলব আমরা সফল হয়েছি।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...