
কুখ্যাত সন্ত্রাসী চোর ডাকাত চাঁদাবাজ ধর্ষণকারী খুনি নিউটন গাজীর হাত থেকে এলাকা বাঁচানোর আহ্বান জানিয়েছে এলাকাবাসী।
ওই এলাকার জলিল শেখ জানান, সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখকে ফাঁসাতে গোবরা এলাকার আবুল গাজীর ছেলে নিউটন গাজী একাধিক অপকর্ম করে যাচ্ছে। এতে করে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
নিউটন গাজী কখনো গাড়ি বাড়ি পুড়িয়ে মামলা দিচ্ছে। কখনো বন্দুক ফুটিয়ে মামলা দিচ্ছে কখনো নিজের লোক দিয়ে বোমা ফাটিয়ে উজ্জল শেখের নামে অভিযোগ দিচ্ছে । গত ৭ তারিখে আনুমানিক রাত নয়টার দিকে নিজের লোক দিয়ে বিএনপি অফিসে বোমা হামলা চালিয়ে বলতেছে চেয়ারম্যান উজ্জ্বল করেছে।
কিছু সময় পরে দেখি চেয়ারম্যান উজ্জ্বল শেখ ঢাকায় ফেসবুকে লাইভ দিচ্ছে।
ফরহাদ খন্দকার জানান,নিউটন গাজীর বাড়ি গোবরা এলাকায় না। সে মামা বাড়ি এসে জোর করে দখল করে বসবাস করতেছে আর এলাকায় শান্তি শৃঙ্খলা নষ্ট করতেছে। চাঁদাবাজি চুরি ডাকাতি করতেছে। প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে।
চেয়ারম্যান এলাকায় থাকলে এই অপকর্ম গুলো করতে পারবেনা বলে তাকে ফাঁসানোর নানান নাটক করতেছে। এবং নিজের লোক দিয়ে অপকর্ম করে উজ্জ্বল চেয়ারম্যানের নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করতেছে।
রিংকু জানান,নিউটন গাজী এখন বিএনপি সেজেছে। এর আগে মাশরাফির সিমপ্যাথি পাওয়ার জন্য তার বাবাকেও বাপ ডেকেছিল এবং তার নির্বাচন করে বেড়িয়েছিল। গোবরা বাজারের ক্লাব কে এখন বিএনপি অফিস বানিয়েছে। এলাকার যত আকাম সে করতেছে তাতে এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্থ হচ্ছে । আমরা এর পরিত্রাণ চাই।
জেসমিন বেগম বলেন, নিউটন গাজী সহ তার সাথে যারা থাকে তারা আগে আওয়ামী লীগ করত । গত সংসদ নির্বাচনে গোবরা সেন্টারে মাশরাফির এজেন্ট ছিল।
দোলেনা বেগম জানান,নিউটন গাজীর ভয়ে এলাকার মহিলারা আতঙ্ক থাকে সে একজন ধর্ষণকারী।
এসব বিষয়ে জানতে নিউটন গাজীর ফোনে যোগাযোগ করলেও ফোন রিসিভ করেননি।
গোবরা এলাকায় নিউটন গাজির দারা অশান্তি অরাজকতা সৃষ্টির বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
সাজেদুল ইসলাম বলেন, আমরা তার বিষয়ে খোঁজখবর নিচ্ছি সঠিক তদন্ত করছি। এরকম কিছু হইলে সে ছাড় পাবেননা। কেউ কোন অন্যায় না করলে সে আইনের আওতায় আসবেনা। কোন নিরীহ লোককে পুলিশ ফাঁসাবে না।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...