
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে গোলাম মোস্তুফা (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলার পাঁচগাঁও উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তুফা ওই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
জানা গেছে, গোলাম মোস্তুফা ও আফিজুল হক নামে দুই কৃষক তাদের ক্ষেতে বোরো ধান কাটতে যান। দুপুরে বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে দুইজনই অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তুফাকে মৃত ঘোষণা করেন।
তবে অপর কৃষক আফিজুল বর্তমানে আশঙ্কা মুক্ত রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত