
শাহরিয়ার মিল্টন ,শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে বোরো ক্ষেতে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও এক কৃষি শ্রমিক আহত হয়েছেন। রোববার (১১ মে) সন্ধ্যায় উপজেলার নয়াবিল ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ওই কৃষি শ্রমিকের নাম খবির উদ্দীন (৪৫)। তিনি উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাশিয়া এলাকার জালাল উদ্দীনের ছেলে। আহত অপর কৃষি শ্রমিকের নাম সকুল উদ্দীন (২০)। তিনিও একই এলাকার জামাল উদ্দীনের ছেলে।
গ্রামবাসী জানান, রোববার সকালে উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাশিয়া এলাকা থেকে ১২ জন কৃষি শ্রমিকের একটি দল নয়াবিল ইউনিয়নের আন্ধারুপাড়া এলাকায় বোরো আবাদের ধান কাটতে আসেন।
বিকেলে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন করে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। তারা মাঠে কাজ করছিলেন। সন্ধ্যা ৬ টার দিকে শ্রমিকরা ধানের আটি ক্ষেত থেকে পাশের সড়কে তুলছিলেন৷ এসময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে খবির উদ্দীন নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়।
একই সময় সকুল উদ্দীন নামে অপর এক কৃষি শ্রমিক গুরুতর আহত হন। পরে উভয়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক খবির উদ্দীনকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুর রউফ বলেন, বজ্রাঘাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত অপর কৃষি শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...