
মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাট উপজেলা ২ নং আগ্রাদিগুন ইউনিয়নের গ্রাম আদালতের বিচার কার্যক্রম প্রত্যক্ষ করলেন ইউএনও মোস্তাফিজুর রহমান।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিচার কার্যক্রমে ৫ হাজার টাকা দেনা- পাওনার বিষয় নিয়ে বাদী এবং প্রতিবাদীর উপস্থিতিতে আপোস-রফায় একটি মামলার নিষ্পত্তি করেন ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক।
এবং বাদি- প্রতিবাদী উভয়ের মধ্যে হাত মিলিয়ে বন্ধুত্বের পরিবেশ সৃষ্টি করে দেন। বিচার চলাকালে ইউএনও মোস্তাফিজুর রহমান, উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর ধীমান দেবনাথ স্থানীয় ইউপি সদস্য, সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাকের নেতৃত্বে ৫ সদস্যের বিচারিক প্যানেল উপস্থিত থেকে বিবাদমান বিষয়টি নিষ্পত্তি করেন। বিচার ব্যবস্থায় ইউএনও সন্তোষ প্রকাশ করেন।
একই দিনে বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউনিয়ন পরিষদের সচিবদের নিয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা ইউএনও মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সচিবগণ গ্রাম আদালতে অভিযোগ এবং মামলার বিভিন্ন খুঁটিনাটি সুবিধা- অসুবিধা তুলে ধরেন।
গ্রাম আদালতে মামলা বিষয়ে সাধারণ নাগরিকের আস্থা বৃদ্ধি করতে ইউএনও বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। ৮টি ইউনিয়নে ১১ মাসে ৪শতটি মামলা নিষ্পত্তি হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
মামলা গ্রহণ ও নিষ্পত্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে আলমপুর ইউনিয়নের সচিব তাপস কুমার ও আড়ানগর ইউনিয়নের সচিব রায়হান আলমকে পুরস্কার স্বরূপ ক্রেস্ট উপহার দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন