
নওগাঁয় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা সভা, দোয়া, মিলাদ ও হযরত মুহাম্মদ (সা:) এর জীবন ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দিনব্যাপী নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ নওগাঁ শাখার অধ্যক্ষ মো. শরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম মামুন, নওগাঁ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক শাফিউজ্জামান প্রমুখ।
এসময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি হযরত মুহাম্মদ (স.) আদর্শ ধারণ করে জীবন পরিচালিত করবে তবেই ইহকাল ও পরকাল হবে শান্তি ও সুখের।
পরিশেষে সবার মঙ্গল ও মহানবী হযরত মুহাম্মদ (স.) এর দরুদ পাঠশেষে মোনাজাত পরিচালনা করেন নওগাঁ কাছারি মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো.আব্দুস সবুর। স্কুলে এমন আয়োজন দেখে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল শেষে কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...