
নাহিদ হাসান নওগাঁঃ নওগাঁয় ডিবির পৃথক অভিযানে গাজা, হিরোইন ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবির সদস্যরা।
শনিবার ( ২৯ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান।
ওসি আব্দুল মান্নান জানান, ঈদকে কেন্দ্র করে অপরাধীরা বিভিন্নভাবে সুযোগ নিয়ে তাদের কারবারি পরিচালনা করে। ডিবির নিয়মিত অভিযানের পাশাপাশি বাড়তি নজরদারি অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ সকালে জেলার বদলগাছি উপজেলায় অভিযান চালিয়ে উজ্জ্বল হোসেন নামের এক যুবককে আটক করে ডিবি সদস্যরা। এসময় তার শরীরে তল্লাশি চালিয়ে ৭০ পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অন্যদিকে জেলার মান্দা উপজেলার মজিদপুর গ্রামে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম ও দেলোয়ার হোসেন নামে দুইজনকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১ কেজি গাজা উদ্ধার করা হয়। তাদের উভয়েই মান্দা উপজেলার মজিদপুর গ্রামের বাসিন্দা। এবং জেলার মহাদেবপুর উপজেলায় অভিযান চালিয়ে এমদাদুল হক বুলেট নামে এক যুবককে আটক করে ডিবি সদস্যরা। এসময় তার শরীরে তল্লাশি চালিয়ে ১০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, আটকের পর সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আজ জেলে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...