
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের নকলায় শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাবেক এমপি ও বিএনপি সরকার দলীয় তৎকালীন হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরী-এঁর ১৪ম মৃত্যুবার্ষিকী শনিবার (৪ জানুয়ারি) পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজে উপজেলা বিএনপি এক স্মৃতিচারণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
উপজেলা বিএনপির আহবায়ক খোরশেদুর রহমান-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক অভিভাবক হিসেবে পরিচিত প্রয়াত জাহেদ আলী চৌধুরীর সহধর্মীনি ফরিদা চৌধুরী, প্রিয় অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপির সদস্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী জাহেদ আলী চৌধুরীর ছেলে প্রকৌশলী ফাহিম চৌধুরী।
জেলা বিএনপি সাবেক সদস্য এনামুল হক রিপননের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক ও উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, সদস্য রাব্বেনূর চৌধুরী, যুগ্ম আহবায়ক মোনায়েম সরকার, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. ছায়েদুর রহমান ও উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম প্রমুখ।
আলোচনা সভার পরে তৎকালীন বিএনপি সরকার দলীয় হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরী-এঁররূহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় উপস্থিত সকলকে সাথে নিয়ে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মাওলানা মো. ফখরুল আলম।
এসময় ফাহিম চৌধুরীর স্ত্রী শেনাওয়া চৌধুরী, পৌর ছাত্রদলের আহবায়ক ছানোয়ার হোসেন অভি, যুগ্ম আহবায়ক জাহিদুল আলম আলমগীর, ছাত্রনেতা তরুণ সাংবাদিক হেলাল উদ্দিন বাবুসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...