• অপরাধ ময়মনসিংহ
  • নকলায় বিএনপি অফিসে হামলার মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

নকলায় বিএনপি অফিসে হামলার মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

প্রকাশিত: ৭:৩৪ পূর্বাহ্ণ , ৩ নভেম্বর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শেরপুরের নকলায় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমানকে (৫৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।

গতকাল রোববার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে গত শনিবার সন্ধ্যায় উপজেলার চন্দ্রকোনা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মোখলেছুর রহমান চন্দ্রকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর রাতে নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের পশ্চিম চিথলিয়া গ্রামে ইউনিয়ন বিএনপির অফিসে হামলা ও ভাঙচুর করে আওয়ামী সন্ত্রাসীরা।

এ ঘটনায় ওইদিন নকলা থানায় মামলা হয় এবং চন্দ্রকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমানকে আসামি করা হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য লিখুন

আরও খবর