
নড়াইল-১ আসনের সাবেক এমপি কবিরুল হক মুক্তিকে চার মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরনের নির্দেশ আদালতের।
নড়াইলের নড়াগাতি ও কালিয়া থানায় দায়ের হওয়া চারটি ফৌজদারি মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য পুলিশের করা আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৫ অক্টোবর) সকালে সংশ্লিষ্ট আমলী আদালত তদন্তকারী কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, নড়াগাতি থানার জি আর মামলা নম্বর ৬৩/২৪ ও ৬১/২৪, এবং কালিয়া থানার জি আর মামলা নম্বর ১২৪/২৪ ও ১৪৩/২৪—এই চারটি মামলার তদন্তকারী কর্মকর্তারা পৃথকভাবে আদালতে আবেদন জানান।
আবেদনে তারা উল্ল্যেখ করেন, তদন্তের স্বার্থে সুনির্দিষ্ট আসামি নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি বিশ্বাসকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে আটকাদেশ (রিমান্ড) চাওয়া প্রয়োজন।
উভয় পক্ষের শুনানি ও মামলার প্রাথমিক তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালতের বিজ্ঞ বিচারক তদন্তকারী কর্মকর্তাদের আবেদন মঞ্জুর করে গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন এবং আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে প্রিজন ভ্যানে করে বিশেষ নিরাপত্তায় তাকে নড়াইল জেলা কারাগারে আনা হয়।
পুলিশ জানায়, বুধবার (১৫ অক্টোবর) আদালতে হাজির করার জন্যই তাকে ঢাকা থেকে নড়াইলে আনা হয়। এর আগে, গত ২৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকেতন এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাসকে গ্রেফতার করে। এরপর থেকে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...