
নড়াইল জেলা কারাগারে পোস্টাল ব্যালটের নিবন্ধন করেছেন ৩৩ জন কয়েদি। এবার নড়াইলে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন ৩৩ জন কয়েদি।
নড়াইল জেল সুপার মো. শরিফুল আলম জানান, নিবন্ধনের শেষ সময় পর্যন্ত কারাগারে মোট ২৫৪ জন কয়েদি ছিলেন।
এর মধ্যে ২৪২ জন পুরুষ কয়েদি এবং ১২ জন নারী কয়েদি। ১২ জন নারী কয়েদির মধ্যে ৭ জন ভোটের জন্য নিবন্ধন করেছেন।
আর ২৪২ জন পুরুষ কয়েদির মধ্যে ২২ জন ভোটের জন্য নিবন্ধন করেছেন। নিবন্ধন করা কয়েদিদের মধ্যে ২ জনের বাড়ি যশোর, ২ জন খুলনা, ২ গোপালগঞ্জ বাকি ২৩ জন নড়াইলের বাসিন্দা।
এছাড়া তিনি আরও জানান, নড়াইল জেলা কারাগারের ৭৪ জন স্টাফ এর মধ্যে জেল সুপারসহ মোট ৫০ জন স্টাফ পোস্টাল ব্যালটের নিবন্ধন করেছেন।
কারাগারের ভেতরেই ভোট প্রদানের জন্য দুটি গোপন বুথ তৈরি করা হবে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল ছালেক জানান, জেলায় মোট ৭,৮৪২ জন পোস্টাল ভোটার রয়েছেন। এর মধ্যে কয়েদি রয়েছেন ২৯ জন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...