
নড়াইল সদরের ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (২৪ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দুই শিশু আমেনা খাতুন (৭) ও নাফিস মোল্যা (৫) দিঘলিয়া গ্রামের কৃষক ইকরামুল মোল্যার সন্তান।
পরিবার ও এলাকাবাসী জানান, রোববার বিকেলে শিশু দু’টির মা রোকাইয়া বেগম বাড়ির পাশের ঘের পাড়ে পাটের আঁশ বের করার কাজ করছিলেন। আর শিশু আমেনা ও নাফিস ওইখানে খেলা করছিল। এ সময় তাদের বাবা ইকরামুল মেয়ে আমেনা ও ছেলে নাফিসকে বাড়িতে যেতে বলে বাজারে চলে যান তিনি। কিন্তু আমেনা ও নাফিস বাড়িতে না গিয়ে ঘেরের পানিতে গোসল করতে নামে।
তবে, বিষয়টি তাদের মা রোকাইয়া বেগম টের পাননি। দীর্ঘ সময় সন্তানদের ঘেরপাড়ে না দেখে মা রোকাইয়া সন্তানদের খোঁজ শুরু করেন। একপর্যায়ে ঘের থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাটা খুবই মর্মান্তিক। প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় পরিবারসহ গ্রামবাসীর মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...