
মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে নড়াইলে ইসলামি চক্ষু হাসপাতালের পরিষেবা কার্যক্রম গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়েছে। শহরের রূপগন্জ বাসস্ট্যান্ডের উত্তর পাশে নিজস্ব ভবনে এ কার্যক্রম চলবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর আইনজীবি মো.আতাউর রহমান বাচ্চু। প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ফ্যাকো সার্জন ডাঃ মো.সোহেল মাহামুদ।
বিশেষ অতিথি ছিলেন,নড়াইল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মো.ওবায়দুল্লাহ,নড়াইল চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো.সরোয়ার হোসেন, হাসপাতালের চেয়ারম্যান আবু কওছার,বরিশাল হাসপাতালের পরিচালক লুৎফুল কবির,সাংবাদিক সুলতান মাহামুদ,ঢাকা চক্ষু হাসপাতারের পরিচালক আমিনুল ইসলাম,চিকিৎসক আরাফাত হোসেন,চিকিৎসক মাহামুদুল হাসান প্রমুখ।
হাসপাতালের পরিচালক মো.কওছার দৈনিক বাংলাকে বলেন,সকাল ৯টা থেকে দুপুর ২টা এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রোগি দেখা হবে।
এছাড়া ১২ হাজার টাকায় চোখের ফ্যাকো,৮ হাজার টাকায় আমেরিকান লেন্স দ্বারা অপারেশন করা হবে।তিনি বলেন,এখানে সাড়ে ৪ হাজার টাকা থেকে ৬৫ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন লেন্স দ্বারা ছানি ও ফ্যাকো অপারেশন করা হবে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,হাসপাতালে বর্তমানে ১০ শয্যা রয়েছে। চক্ষুবিশেষজ্ঞ ২জন এবং সার্বক্ষণিক ১জন চিকিৎসক হাসপাতালে নিয়োজিত থাকবেন।তিনি নড়াইলের সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে চক্ষু চিকিৎসক ছাড়াও হাসপাতালের পরিচালকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...