
নড়াইলের লোহাগড়া উপজেলায় নিজ বাড়ি থেকে বের হয়ে মো. আব্দুর রহমান ওরফে মুজাহিদ (১৪) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের ১ দিন পার হলেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিখোঁজ আব্দুর রহমান ওরফে মুজাহিদ উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের মো. সাকায়েত হোসেন সাজ্জাদের ছেলে। সে পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার কাশিয়ানি এলাকায় একটি মাদরাসার ছাত্র।
নিখোঁজ ছাত্রের স্বজন সূত্রে জানা গেছে, বুধবার সকালে আব্দুর রহমান নিজের বাইসাইকেল চালিয়ে বিভিন্নস্থানে ঘুরে বাড়ি ফেরে। এরপর বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় সে। পরিবারের লোকজন ও স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুজি করে তার সন্ধান পাননি।
এদিন দুপুর আড়াইটার দিকে তাকে কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এর কাছ থেকে ইজিবাইক যোগে লোহাগড়ার দিকে আসতে দেখা গেছে বলে জানান স্থানীয়রা। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। হারানোর সময় তার পরনে ছিল একটা সাদা পায়জামা ও সাদা গেঞ্জি।
এ ঘটনায় বুধবার (৩ জুন) বিকেলে আব্দুর রহমানের মা মোছা. মৌসুমী বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। তবে নিখোঁজের একদিন পার হলেও তার সন্ধান মেলেনি।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, নিখোঁজ ছেলেটির মা ছেলের সন্ধান চেয়ে একটি সাধারণ ডায়রি করেছেন। নিখোঁজ ছেলেটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...