
নড়াইল সদর উপজেলার আওড়িয়া ইউনিয়নের মালিবাগ রাস্তার পাশ থেকে নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে কালনা- যশোর মহাসড়কের মালিবাগ মোড়ের রাস্তায় পাশ থেকে মরদেহটি উদ্ধার করেন পুলিশ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বিষয়টা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের যশোর-কালনা মহাসড়কের রাস্তায় পাশে একটি ব্যাগ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
পরে ব্যাগটি খুললে একটি নবজাতকের লাশ দেখতে পাই স্থানীয় লোকজন। পরে সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ওলি মিয়া বার্তা বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। তদন্ত করে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...