
নড়াইল সদর উপজেলায় মোটর সাইকেলের ধাক্কায় ফসিয়ার মোল্যা (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।বুধবার (২ অক্টোবর) সকালে সদর উপজেলার রতডাঙ্গা গ্রামে দুর্ঘটনা ঘটে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার রতডাঙ্গা গ্রামের ফসিয়ার মোল্যা বুধবার সকালে ফজরের নামায আদায়ের পর রাস্তায় হাটতে বের হয়।
এসময় পিছন থেকে একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেয়ার পরামর্শ দেন।
এরপরে গুরুতর আহত ওই ব্যক্তিকে খুলনা নেয়ার পথে নিস্তেজ হয়ে যান। পরে খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক মো.আনিসুজ্জামান জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...