
নড়াইলের লোহাগড়া উপজেলায় সাবেক সেনা সদস্য আকবার শেখ (৭৭) হত্যার জেরে প্রতিপক্ষের বাড়িতে ব্যপক ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১ এপ্রিল) সকালে সরেজমিনে উপজলার লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে গিয়ে ভাংচুর ও লুটপাটের দৃশ্য দেখা যায়।
স্থানীয় ও ভুক্তভোগীরা জানায়, দীর্ঘদিন যাবৎ উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়া এলাকায় মনিরুল জমাদ্দার ও মিল্টন জমাদ্দার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিলো
সোমবার ঈদের দিন দু’পক্ষ সংঘর্ষে জড়ালে মনিরুল গ্রুপের আকবার শেখ নিহত হয়। এঘটনার পর সোমবার রাতে প্রতিপক্ষের অন্তত ১০ টি বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
সরেজমিনে প্রতিপক্ষ গ্রুপের জাকির শেখের বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির সমস্ত মালামাল ভেংগে গুড়িয়ে দেয়া হয়েছে। তাদের অভিযোগ ওই বাড়িতে থাকা ১২ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকাসহ মালামাল লুট করে নিয়ে গেছে।
কথা হয় ওই বাড়িতে থাকা এক নারীর সাথে তিনি জানান, প্রায় ১শ থেকে ১৫০ জন নারী পুরুষ এসে ওই বাড়ি ভাংচুর করা হয় এবং টাকা ও স্বর্ণ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তবে এসব অভিযোগের ব্যাপারে নিহত আকবার শেখের বাড়িতে তাদের স্বজনরা এব্যাপারে কোন কথা বলতে রাজি হন নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছেন। মানুষের জান মালের নিরাপত্তার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...