
নড়াইলের কালিয়া উপজেলায় গৃহবধূ ধর্ষণ মামলায় নাঈম শেখ (২২) নামের এক যুবককে খুলনা থেকে গেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে নড়াগাতী থানায় নাঈম শেখকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত নাঈম শেখ উপজেলার কলাবাড়িয়া গ্রামের মো.মামুন শেখের ছেলে।
গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) গভীর রাতে প্রাকৃতিক ডাকে ঘর থেকে বের হলে ওই সুযোগে নাঈম শেখ অগোচরে ঘরে ঢুকে খাটের নিচে লুকিয়ে থাকে। পরে রাত প্রায় ২টার দিকে সুযোগ বুঝে গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নাঈম শেখ দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন অনৈতিক কাজে জড়িত। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগও রয়েছে। ঘটনার পর সে খুলনায় পালিয়ে যায়।
পরে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে বুধবার সকাল প্রায় ১০টার দিকে নড়াগাতী থানা পুলিশ ও খুলনা থানা পুলিশের যৌথ অভিযানে খুলনার মজগুনী আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়।
উপজেলার নড়াগাতী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম যুগান্তরকে বলেন, ‘মামলার তদন্ত চলছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।’
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...