
নড়াইলের লোহাগড়া উপজেলায় ট্রাকচাপায় মোস্তাফিজুর রহমান (৪৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কালনা-বেনাপোল মহাসড়কের মাইটকুমড়া আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে মরদেহটি উদ্ধার করে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল।
লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহাগুজ্জামান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোস্তাফিজুর রহমান কালিয়া উপজেলার বাবরা-হাসলা এলাকার বাসিন্দা। তিনি লোহাগড়া উপজেলায় কালনা এলাকার একটি এলপিজি গ্যাস স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মোস্তাফিজুর রহমান লোহাগড়া এলাকার কালনায় অবস্থিত একটি এলপিজি গ্যাস স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। বুধবার সন্ধ্যায় তিনি ডিউটি শেষ করে সেখান থেকে মোটরসাইকেলযোগে কালিয়া উপজেলার বাবরা-হেসলাগাতি নিজ বাড়ির দিকে ফিরছিলেন।
পথে কালনা-বেনাপোল মহাসড়কের মাইটকুমড়া আমতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজভ্যানের সঙ্গে ধাক্কা লেগে তিনি মহাসড়কের মাঝে পড়ে যান।
পরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় মোটরসাইকেলটি সড়কের পাশে পড়ে ছিল। পরে স্থানীয় লোকজন লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন , খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। এছাড়া দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত