
মজিবুর রহমান,নেত্রকোনা: নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজে অংশ নিয়ে সবার দৃষ্টি কাড়ল কেন্দুয়ার এক স্কুলছাত্রী তাছিফা ইসলাম সাফা।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসন আয়োজিত বাংলা নববর্ষের শোভাযাত্রায় সাফা তার স্কুলের পক্ষ থেকে খালেদা জিয়ার আদলে সেজে অংশ নেয়। তার ভিন্নধর্মী এই উপস্থাপনা উপস্থিত সবার নজর কাড়ে এবং প্রশংসা পায়।
পরে তার আগ্রহ ও উপস্থাপনা দেখে স্থানীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া এবং সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনুর মাধ্যমে তাকে মঞ্চে ডেকে এনে পুরস্কৃত করেন।
জানা যায়, ছোটবেলা থেকেই সাফা টেলিভিশনে খালেদা জিয়াকে দেখে অনুপ্রাণিত হয়। ধীরে ধীরে তার নেতৃত্বগুণ ও দেশপ্রেম সম্পর্কে জেনে তাকে অনুসরণ করতে শুরু করে। বাসায় প্রায়ই তার মতো সাজগোজ করত সাফা। একসময় সে সিদ্ধান্ত নেয় ভবিষ্যতে খালেদা জিয়ার আদর্শে একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হবে।
সাফা জানায়, দেশের মানুষের কল্যাণে কাজ করার ইচ্ছাই তাকে অনুপ্রাণিত করে। সে মনে করে, খালেদা জিয়ার নেতৃত্ব ও সাহসিকতা তাকে এই স্বপ্ন দেখতে শিখিয়েছে। ভবিষ্যতে সে মানুষের পাশে দাঁড়িয়ে দেশের উন্নয়নে কাজ করতে চায়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু বলেন, অল্প বয়সেই সাফার এমন চিন্তাভাবনা অত্যন্ত প্রশংসনীয়। তার পরিবারও তাকে নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করছে।
তার শিক্ষকরা জানান, সাফা পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয় এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে নিজের নেতৃত্বগুণ গড়ে তুলছে।
তাছিফা ইসলাম সাফা বর্তমানে কেন্দুয়া পৌরশহরের আনন্দ বিদ্যা নিকেতনে পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত।
সাফা আরো বলে, আমি বড় হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে চাই। আমি চাই, সবাই আমাকে একজন ভালো মানুষ ও দেশপ্রেমিক হিসেবে মনে রাখুক।
কেন্দুয়া মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূইয়া বলেন, তরুণ প্রজন্মের মধ্যে এমন ইতিবাচক চিন্তাভাবনা দেশের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক। তিনি সাফার সফলতা কামনা করেন।
সাফার মা তাহমিনা আক্তার জানান, ছোটবেলা থেকেই সে খালেদা জিয়াকে খুব পছন্দ করে। আগে তাকে ওইভাবে সাজিয়ে দেওয়ার জন্য জেদ করত, এখন নিজেই সাজে। তিনি আরও বলেন, অনেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চায়, কিন্তু আমার মেয়ের ইচ্ছা খালেদা জিয়ার মতো দেশপ্রেমিক নেতা হওয়া।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার