
মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক সফল অভিযানে ১০ বোতল নিষিদ্ধ মাদকসহ মো: জুয়েল (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার (২৪ জুন, ২০২৬) সকাল ০৭:০০ টা থেকে ০৭:৪০ টা পর্যন্ত চলমান এক অভিযানে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি-এর একটি চৌকস দল আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন উত্তর সাকুুপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে উত্তর সাকুপাড়া এলাকার বাসিন্দা মৃত ওবায়দুর রহমানের ছেলে মো: জুয়েলকে ১০ (দশ) বোতল নিষিদ্ধ মাদক ‘এস্কাফ’ (Eskuf)-সহ গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নাচোল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে অধিদপ্তর জিরো টলারেন্স নীতি বজায় রাখবে।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...