• ময়মনসিংহ শীর্ষ সংবাদ
  • নান্দাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ

নান্দাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ , ১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

শাহ্ আলম ভূঁইয়া, (ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৭ ও আহত ১৪ পরিবারের মাঝে ১ লাখ ৪০ হাজার টাকা নগদ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। এসময় ১৬ জন প্রতিবন্ধী ও পঙ্গু ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এই আর্থিক অনুদান বিতরণ করা হয়।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এফএম আজিজুল ইসলাম পিকুল, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মজিদ, যুবদল নেতা পল্লব রায়, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, রফিকুজ্জামান ভূঁইয়া মনির, মাসুম খান,আনোয়ার মাস্টার,আব্দুল মান্নান মাস্টার, এম আলমগীর সরকার, মাওলানা শামসুদ্দিন, মাওলানা আব্দুল আহাদ, ছাত্র আন্দোলনের সমন্বয়ক দূর্জয়,তানভীর শাহরিয়ার জিটু প্রমুখ।

আর্থিক অনুদান বিতরণের পূর্বে জেলা প্রশাসক মুফিদুল আলম নান্দাইল মডেল থানা, নান্দাইল পৌরসভা কার্যালয়, নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরে উপজেলা প্রশাসনিক সভাকক্ষে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

মন্তব্য লিখুন

আরও খবর