
নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এবং আইনশৃংখলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছে নড়াইল জেলা ছাত্রদল। সোমবার (১০ মার্চ) দুপুর ১২ টার দিকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্ত্বরে ছাত্রদল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় ভিক্টোরিয়া কলেজ শাখার আহবায়ক মোঃ আবিদ হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ সরদার, কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব হামিদুল হক তনু, কলেজ শাখার যুগ্ম আহবায়ক নিলয় সিকদার প্রমুখ।
বক্তারা বলেন, দেশব্যাপি একেরপর এক নারীরা বিভিন্ন ধরণে সহিংসতার শিকার হচ্ছে। নারীরা নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তার শিকার হচ্ছেন।
বিচারহীনতার সৃষ্টি হচ্ছে। দেশে আইনশৃংলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এ ঘটনার জন্য বক্তারা অন্তবর্তীকালীন সরকারকে দায়ী করেন। বক্তারা এ পরিস্থিতির দ্রুত পরিবর্তন না হলে কঠোর কর্মসূচি গ্রহন করবেন বলে হুসিয়ারি উচ্চারণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...