
শাহরিয়ার মিল্টন, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে নিয়ম উপেক্ষা করে অন্য উপজেলায় বিক্রির অভিযোগে এক হাজার কেজি টিএসপি ও এমওপি সার জব্দ করে প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।
বুধবার (১৪ অক্টোবর) সকালে নালিতাবাড়ী উপজেলার বাইটকামারী হাজির বাজার এলাকায় এসব সার জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দ করা সার সরকারীভাবে নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এই ঘটনায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সার বিক্রেতা ও পরিবেশক মেসার্স আজিম ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
জাগীর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান জিয়া
জাগীর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জিয়াউর...
গোয়াইনঘাটে পর্নোগ্রাফি মামলার আসামী সিহাবকে আটক করলো এসআরবি
গোয়াইনঘাটে পর্নোগ্রাফি মামলার আসামী সিহাবকে আটক...
মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন...
মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল...
পাইকগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ; তদন্ত কমিটি গঠন
পাইকগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ; তদন্ত...
খাগড়াছড়িতে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বই...
খাগড়াছড়িতে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা...
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত