
শাহরিয়ার মিল্টন ,শেরপুর : আমন ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন ওসমান আলী নামে এক ষাটোর্ধ কৃষক। গতকাল রোববার সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকাল আটটার দিকে কৃষক ওসমান আলী আমন ক্ষেতে সেচ দিতে বৈদ্যুতিক মোটর চালু করেন। এসময় মোটরে পানি সরবরাহ না হওয়ায় পাম্পে থাকা টিউবওয়েল চাপতে গেলে আগে থেকেই বিদ্যুতায়িত টিউবওয়েলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান তিনি।
একই সময়ে ওই স্থান দিয়ে কৃষিশ্রমিকরা যাচ্ছিল। তারা হঠাৎ ওমসমানকে পড়ে যেতে দেখে কাছে গেলে বিষয়টি টের পান। পরে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...