
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে ৬ বস্তা ভারতীয় চিনি ও বিভিন্ন প্রকারের গুড়া মসলাসহ সুরুজ আলী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মামলা দায়ের করার পর তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এর আগে শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার সুতিয়ারপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। সুরুজ আলী জেলার শ্রীবরদী উপজেলার মাদারপুর গ্রামর মৃত জবেদ আলীর ছেলে। সুত্র জানায়, সুরুজ আলী শনিবার রাতে অটোরিকশা ভর্তি করে ভারতীয় চিনি ও মসলা পাচার করছিল।
এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা তল্লাশি করে ভারতীয় ৬ বস্তা চিনি ও বিভিন্ন প্রকার গুড়া মসলা উদ্ধারের পর সুরুজ আলীকে আটক করে থানায় নিয়ে আসে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আটক সুরুজ আলীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার পর রবিবার তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...