
শাহরিয়ার মিল্টন, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে মরিচ ক্ষেত থেকে সাড়ে সাত ফুট লম্বা অজগর সাপ উদ্ধারের পর বনে অবমুক্ত করেছে বন বিভাগ।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মধুটিলা ইকোপার্কের গহিন জঙ্গলে ওই অজগর সাপটি অবমুক্ত করা হয়। এর আগে ওই দিন দুপুরে উপজেলার সীমান্তবর্তী নয়াবিল ইউনিয়নের হাতিপাগার গ্রামের সিরাজ হাজীর মরিচ ক্ষেত থেকে সাপটি উদ্ধার করা হয়।
জানা যায়, মঙ্গলবার দুপুরে হাতিপাগার গ্রামের নাহিদ ও লুতফর মাছ ধরার টোপ পিঁপড়ার ডিম খুঁজছিল। এ সময় সিরাজ হাজীর মরিচ ক্ষেতের কাছে এলে তারা জালে জড়িয়ে আটকে থাকা একটি অজগর সাপ দেখতে পান ।
পরে বন বিভাগের লোকজনদের খবর দিলে তারা সাপটিকে উদ্ধার করে মধুটিলা ইকোপার্কে নিয়ে আসেন। বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ বনবিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ৮ কেজি ওজনের প্রায় সাড়ে সাত ফুট লম্বা অজগর সাপটি উদ্ধার করার পর পরিবেশের ইকো সিস্টেম রক্ষায় তার শরীরের জড়িয়ে থাকা জাল কেটে বের করে ফের তাকে গভীর বনে অবমুক্ত করে দেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...