
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): নাশকতা ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ও যৌথবাহিনীর তল্লাশি, আমিনুল ইসলাম আহাদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে যৌথবাহিনীর তল্লাশি অভিযান ও চেকপোস্ট কার্যক্রম চালানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জেলা পুলিশের নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সমন্বয়ে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও জনবহুল এলাকায় যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তির পরিচয় যাচাই এবং নজরদারি জোরদার করা হয়।
জেলা পুলিশ সূত্র জানায়, নির্বাচনে নাশকতা, সহিংসতা বা যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতেও চেকপোস্ট কার্যক্রম চালানো হচ্ছে।
পুলিশ আরও জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ও যৌথবাহিনীর এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...