
শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ নিউইয়র্কে সফররত যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি লিডার চুনারুঘাট ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে সভাপতি সেলিম রেজার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ।
গত ১৫ই জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের ব্রঙ্কসে স্ট্রালিন বাংলাবাজারের নিউ ফাইভ স্টার রেস্টুরেন্টে আয়োজিত হয় এই সৌজন্য মতবিনিময়।
নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা সাবেক বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের উপদেষ্টা ও ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি এমসি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুহিত,বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের প্রচার সম্পাদক ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাংবাদিক শেখ শফিকুর রহমান,চুনারুঘাট এসোসিয়েশন অব ইউএসএ ইনকের সদস্য ও হবিগঞ্জ বৃন্দাবন কলেজ ছাত্রলীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক আহাদ তালুকদার বাবুল প্রমুখ।
নেতৃবৃন্দরা অনেক দিন পর প্রিয় বন্ধুকে কাছে পেয়ে প্রবাসজীবনের বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে জমজমাট চায়ের আড্ডায় কিছুটা সময় কাটান।
সফররত চুনারুঘাট উপজেলার বাসিন্দা বর্তমানে যুক্তরাজ্য লন্ডনের ক্যামডেন এলাকায় বসবাসকারী সাবেক ছাত্রনেতা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক সেলিম রেজা প্রবাসে থেকেও নিজ উপজেলার উন্নয়নে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে চলেছেন চুনারুঘাট ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে সংগঠনের উদ্যোগে।
নিউইয়র্কে বসবাসরত তার আত্মীয়স্বজন নিজ এলাকার বন্ধু ও পরিচিতদের সাথে দেখা সাক্ষাৎ করতে সংক্ষিপ্ত সফরে নিউইয়র্ক ও মিশিগান বেড়াতে আসেন তিনি।
এ ছাড়াও সৌজন্য সাক্ষাৎ করেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের সভাপতি সোহান আহমেদ টুটুল,সাবেক বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বসির সহ অন্যান্যদের সাথে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...