
নাহিদ হাসান নওগাঁঃ গাজিপুর জেলায় একটি হত্যা মামলায় গাজিপুর নিম্ন আদালতে জামিন নিতে গেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁচ ইউপি চেয়ারম্যানসহ সাতজন আওয়ামীলীগ নেতা কারাগারে পাঠিয়েছেন জেলা দায়রা জজ আদালত। ঐ আদালত নওগাঁ জেলা আওয়ামীলীগের এক নেতা ও পোরশা উপজেলার এক ইউপি চেয়ারম্যানকেও কারাগারে প্রেরণ করে।
গত ১০ ফেব্রুয়ারী সোমবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ আদেশ দেন বলে জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) জানিয়েছেন।
কারাগারে যাওয়া পাঁচ চেয়ারম্যানের মধ্যে নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউনিয়ন চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ওবাইদুর রহমান, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বজলুর রহমান নইম, রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোতালেব হোসেন বাবর।
এছাড়া চন্দননগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ বাবুল, সাধারণ সম্পাদক নিশিরাজ বর্মন, হাজিনগর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক উজ্জ্বল মজুমদারও রয়েছে। একই মামলায় নিষিধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নওগাঁ জেলার সহ-সভাপতি বিশাল মজুমদারকেও কারাগারে প্রেরণ করা হয়।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নওগাঁর নিয়ামতপুর উপজেলার পানিশাইল গ্রামের রায়হান হত্যা মামলায় ১শ ৬৭ জনকে এবং অজ্ঞাত আরো ৪শ থেকে ৫শ আসামী করে গাজিপুর থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা।
আটককৃতরা হাই কোর্টে জামিন নিয়ে নিম্ন আদালতে জামিনের জন্য হাজিরা দিতে গিয়েছিলেন। জামিন না মঞ্জর করে জেল হাজতে প্রেরণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...