
মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্ম নিশ্চিত করার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জয়পুরহাট সিভিল অফিসের গেটের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার স্থায়ী পরিষদের সদস্য তোফায়েল আহমেদ জুয়েল, জেলা বিসিডিএস সভাপতি রেজাউল করিম, সদর থানা ফারিয়ার সভাপতি বুলবুল মিয়া মানিক, ম্যানেজার ফোরামের সদস্য মাইনুল ইসলাম ও জেলা ফারিয়ার সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন।
বক্তারা বলেন, গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাসপাতালের দালাল বিরোধী অভিযানের সময় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের যাচাই বাছাই ছাড়াই আটক করা হয়েছে, যা দুঃখজনক।
এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, পাশাপাশি ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ তাদের পেশাগত দায়িত্ব পালনের নিশ্চিত করতে ব্যবস্থা নিতে হবে। যদি এর পুনরাবৃত্তি ঘটে তাহলে কঠোর আন্দোলনসহ সারাদেশে ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেন বক্তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের