
অন্তর্বর্তী সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। এছাড়া আসন্ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা জানান ইসি মাছউদ।
তিনি বলেন, ২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোটগ্রহণ হবে ব্যালটের মাধ্যমে।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। বর্তমানে আমাদের সম্পূর্ণ মনোযোগ জাতীয় সংসদ নির্বাচনের ওপর।
ইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন। এ বিষয়ে যারা তথ্য সংগ্রহ করছেন, তাদেরকে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, এতে মানুষ সেবা নিতে পারছে না। তাই এ বিষয়ে সবার সহযোগিতা দরকার।
সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খানের সভাপতিত্বে এ সভায় পটুয়াখালী জেলার সব উপজেলার নির্বাচন কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত