
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে লোহাগাড়া থানার উদ্যোগে প্রতিদিনের ন্যায় আজ (২৪)জানুয়ারি রাত ৮ঘটিকার সময়ে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যে কোনো ধরনের নাশকতা, অবৈধ অস্ত্র বহন ও বিশৃঙ্খলা প্রতিরোধে এই অভিযান জোরদার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিতভাবে যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে।মোটরসাইকেল, প্রাইভেটকার, সিএনজি, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন পরীক্ষা করা হচ্ছে এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
লোহাগাড়া থানা অফিসার ইমচার্জ আব্দুল জলিল জানায়, নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে—সে লক্ষ্যেই এই তল্লাশি কার্যক্রম চলছে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এদিকে পুলিশের এমন তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা গেছে। স্থানীয়দের আশা, কঠোর নজরদারির ফলে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...