
সরকার কিংবা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে দলর নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
সোমবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এ সভার আয়োজন করা হয়।
সিইসি বলেন, আওয়ামী লীগ যেহেতু নিবন্ধিত রাজনৈতিক দল, তাই রাজনৈতিকভাবে বা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে আসতে দলটির কোনো বাধা নেই।
নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন সব ব্যবস্থা নেবে জানিয়ে এ এম এম নাসির উদ্দীন বলেন, নির্বাচনে ভোট দিতে না পারায় অনাস্থার কারণে অনেকে ভোটার হয়নি। এবার আগের মতো আর ভোট হবে না। আগামী ছয় মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে।
নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, কমিশনের ওপর কোনো চাপ নেই বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...