
মজিবুর রহমান, নেত্রকোণা: নেত্রকোণা সদর উপজেলায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে মজুদ করা সাড়ে ৩ হাজার লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার মৌগাতি ইউনিয়নের হাটখোলা বাজারে মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ নামের একটি লাইসেন্সবিহীন খুচরা তেল বিক্রির প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ তেল জব্দ ও জরিমানা করা হয়।
অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী হলেন হাটখোলা বাজারের মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জহিরুল চৌধুরী। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান গণমাধ্যমকে জানান, বর্তমান পরিস্থিতিতে তেলের সঠিক সরবরাহ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে অভিযান চালাচ্ছে। এরই অংশ হিসেবে হাটখোলা বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় চৌধুরী এন্টারপ্রাইজে অবৈধভাবে মজুদ করা সাড়ে ৩ হাজার লিটার ডিজেল পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে ২০(১) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এছাড়া জব্দকৃত ডিজেল স্থানীয় ইউনিয়ন পরিষদের দুই সদস্যের জিম্মায় রেখে নিকটস্থ ফিলিং স্টেশনের মাধ্যমে সরকারি নির্ধারিত মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আরও জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজার ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নেত্রকোণা জেলাজুড়ে মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। এ জন্য প্রতিটি ফিলিং স্টেশনে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়া হয়েছে।
জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এরআগে ২৭ মার্চ কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে এনায়েতুর রহমান নামে এক ব্যবসায়িকে অবৈধভাবে ৮শ লিটার পেট্রোল মজুদ রাখায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...