
মজিবুর রহমান: নেত্রকোণার আটপাড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার ও ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার তেলীগাতি ইউনিয়ন বিএনপির আয়োজনে তেলীগাতি বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তেলিগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি এম.ডি আনোয়ার হোসেন সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ড.রফিকুল ইসলাম হিলালী।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা’র সঞ্চালনায়
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক মো. রাহাত হোসেন। এসময় অন্যদের মাঝে বক্তব্য দেন আটপাড়া উপজেলা বিএনপি আহবায়ক মাসুম চৌধুরী,সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রফিক,সদস্য সচিব খসরু আহমেদ বিএনপি নেতা আনিসুর রহমান অনুকুল,জসিম উদ্দিন ছাত্রনেতা মিল্লাদ হোসেন প্রমূখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রফিক হিলালী বলেন,স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরী হিসেবে দেশের রাজনীতিতে অবদান রেখে যাচ্ছেন জনাব তারেক রহমান।
তিনি ক্ষমতা ও দেশের বাইরে থেকেও আওয়ামী লীগ সরকারের নির্মম শাসন নির্যাতনের মধ্যেও গত ১৬ বছরে বাংলাদেশের সকল দুর্যোগে মানুষের পাশে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
যারা আন্দোলনে চোখ, হাত, পা হারিয়েছে তাদের পাশে দাঁড়িয়েছেন। ৩ মাস হলো ফ্যাসিস্ট হাসিনা থেকে মুক্ত হায়েছে দেশ। কিন্তু এখনো আমাদের প্রিয়নেতা জনাব তারেক রহমানকে আমরা পাশে পাইনি। তার সমস্ত মামলা দ্রুত প্রত্যাহার করে দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে।
বর্তমান সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ছাত্রজনতা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে হটাতে নেত্রকোণার ১৭ জনকে জীবন দিতে হয়েছে। আহত হয়েছেন বহু ছাত্রজনতা। প্রাণ উৎসর্গকারী ১৭ জনের মধ্যে ১৫ জনই বিএনপি’র ও ২ জন জামাতের নেতাকর্মী।
তাতেই প্রমাণ হয় বিএনপি-জামাতের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম ত্যাগের বিনিময়ে আজকের সরকার। রাতারাতি সরকার হয়ে যায়নি। আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা পেতে রাস্তায় নেমে অনশন করতে দেখে খুবই দুঃখ হয়। তাদের অবদান এত তাড়াতাড়ি ভুলে গেলেন? তাদের অবদানের কথা ভূলে জাতি কাউকে ক্ষমা করবে না। তাদেরকে যথাযথ সম্মানসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারে প্রতি আহবান রাখেন তিনি।
তিনি আরো বলেন, সংস্কার করতে চান,আমরাও সংস্কার চাই তবে নির্বাচন কবে হবে সেই ঘোষণাটাও জনগণকে জানিয়ে দিতেও বলেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...