
মজিবুর রহমান নেত্রকোনাঃ নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলাকে হামের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণার করা হয়েছে। সেকারণে আটপাড়ায় বিশেষ টিকাদান কর্মসূচির গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। এই কর্মসূচির আওতায় রবিবার প্রথম দিনই ৯৬০ শিশুকে টিকা প্রদান করা হয়েছে।
জেলা সিভিল সার্জন গোলাম মওলা গণমাধ্যম কর্মীদের জানান, আটপাড়া উপজেলাকে হামের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণার করা হয়েছে। সেকারণেই গত রোববার (৫ এপ্রিল) প্রথম দিনে উপজেলার ৩টি ইউনিয়নের ১১টি টিকাকেন্দ্রে ৮৮৫ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে সেই লক্ষ্য ছাড়িয়ে ৯৬০ শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ১০৮ দশমিক ৪৭ শতাংশ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আটপাড়া উপজেলাকে হামের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করার পর ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ১৪ হাজার ৮০৯ শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে উপজেলার ৭টি ইউনিয়নে টানা ২১ দিন ধরে পর্যায়ক্রমে টিকাদান কার্যক্রম চলবে।
এদিকে জেলার সাম্প্রতিক হাম পরিস্থিতি নিয়ে সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১২ জন শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ৬ জনকে সদর হাসপাতাল এবং ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থার কারণে ২ জন শিশুকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠানো হয়েছে।
গত ১২ দিনে জেলায় হামের শনাক্ত ও উপসর্গ নিয়ে মোট ১০৯ জন রোগী চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে ৪৪ জন হাসপাতালে ভর্তি ছিল, ১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং ৯ জনকে ময়মনসিংহে পাঠানো হয়েছে।
বর্তমানে ১৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত মধ্যে ১ জনের মৃত্যুও হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত