
মজিবুর রহমান, নেত্রকোনা: জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় জেলা শহরের পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং সদস্যসচিব ডা. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান, সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, এস.এম মনিরুজ্জামান দুদু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহাবুব চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা বিএনপি, পৌর বিএনপি, বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নেই।
পলাতক অপশক্তিগুলো জাতিকে বিভ্রান্ত করতে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই আগামীতেও বিএনপির নেতাকর্মীদের বিগত দিনের মতো সাহসিকতা ও দৃঢ়তা নিয়ে জনগণের পাশে থাকার আহবান রাখেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...