
মোঃ নজরুল ইসলাম এরশাদ,নোয়াখালীঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের সৌদি প্রবাসী নুর ইসলামকে মিথ্যা ও অস্ত্র মামলায় জড়িয়ে হয়রানির করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, জিরতলী ইউনিয়নের দর্জিবাড়ির আবুল কাশেমের পুত্র নুরুল ইসলাম দীর্ঘদিন ছিলেন সৌদি প্রবাসে, গত ২৯ শে নভেম্বর সে ছুটিতে দেশে ফিরলে বাড়িতে এসে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের মাধ্যমে জানতে পারে তার বিরুদ্ধে ২৮ শে নভেম্বর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে হামলার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে একটি অস্ত্র মামলা হয়েছে।
প্রবাসী নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমি একজন প্রবাসী আমি ২ বছর পর ২৯ শে নভেম্বর ছুটিতে বাংলাদেশে আসি। কিন্তু মামলা সূত্রে জানতে পারি ২৮ নভেম্বর উক্ত ঘটনাটি ঘটেছে, তাহলে কি আমি প্রবাস থেকে মারামারি করেছি?
এ বিষয়ে মামলার বাদী আনোয়ার হোসেন মাঈন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তাদের সবাইকে আমি চিনি না।
আমাদের দলীয় নেতাদের নির্দেশে তাদেরকে আসামি করা হয়েছে। তবে নুরুল ইসলামের বিষয়টি মামলার তদন্ত কর্মকর্তার সাথে কথা বলে তাকে এই মামলা থেকে অব্যাহতি দেয়া হবে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শহীদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মামলা হয়েছে, মামলাটি তদন্ত পর্যায়ে রয়েছে। কোন ব্যক্তি যদি নিরপরাধী হয়ে থাকে, তাহলে তদন্ত সাপেক্ষে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত